লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

সৎকায়-প্রশ্ন সূত্র

“বন্ধু সারিপুত্র, ‘সৎকায়, সৎকায়’ বলে কথিত হয়। বন্ধু, সৎকায় কী?” “বন্ধু, এই পঞ্চউপাদানস্কন্ধই ভগবান কর্তৃক উক্ত সৎকায়। যথা : রূপ-উপাদানস্কন্ধ, বেদনা-উপাদানস্কন্ধ, সংজ্ঞা-উপাদানস্কন্ধ, সংস্কার-উপাদানস্কন্ধ ও বিজ্ঞান-উপাদানস্কন্ধ। বন্ধু, এই পঞ্চউপাদানস্কন্ধই ভগবান কর্তৃক উক্ত সৎকায়।”

“বন্ধু, এই সৎকায় সম্পর্কে পরিজ্ঞান লাভের জন্য কোনো মার্গ (পথ), কোনো প্রতিপদা (উপায়) আছে কি?” “বন্ধু, এই সৎকায় সম্পর্কে পরিজ্ঞান লাভের জন্য মার্গ আছে, প্রতিপদা আছে।” “বন্ধু, এই সৎকায় সম্পর্কে পরিজ্ঞান লাভের জন্য মার্গ কী? প্রতিপদা কী?” “বন্ধু, এই আর্য অষ্টাঙ্গিক মার্গই এই সৎকায় সম্পর্কে পরিজ্ঞান লাভের মার্গ, প্রতিপদা। যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। বন্ধু, এই সৎকায় সম্পর্কে পরিজ্ঞান লাভের ইহাই মার্গ, ইহাই প্রতিপদা।” “বন্ধু, এই সৎকায় সম্পর্কে পরিজ্ঞান লাভের এই মার্গ উত্তম, এই প্রতিপদা উত্তম। বন্ধু সারিপুত্র, অপ্রমাদের জন্যও ইহা উপযুক্ত (যথার্থ)।”

পঞ্চদশতম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]