লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

অবিদ্যা-প্রশ্ন সূত্র

“বন্ধু সারিপুত্র, ‘অবিদ্যা, অবিদ্যা’ বলে কথিত হয়। বন্ধু, অবিদ্যা কী?” “বন্ধু, যা ‘দুঃখ’ সম্পর্কে অজ্ঞান, ‘দুঃখ-সমুদয়’ সম্পর্কে অজ্ঞান, ‘দুঃখ-নিরোধ’ সম্পর্কে অজ্ঞান এবং ‘দুঃখ-নিরোধগামিনী প্রতিপদা (দুঃখ-নিরোধের উপায়)’ সম্পর্কে অজ্ঞান, তাকেই বন্ধু, অবিদ্যা বলা হয়।”

“বন্ধু, এই অবিদ্যা পরিত্যাগের জন্য কোনো মার্গ, কোনো প্রতিপদা আছে কি?” “বন্ধু, এই অবিদ্যা পরিত্যাগের জন্য মার্গ আছে, প্রতিপদা আছে”। “বন্ধু, এই অবিদ্যা পরিত্যাগের জন্য মার্গ কী? প্রতিপদা কী?” “বন্ধু, এই আর্য অষ্টাঙ্গিক মার্গই অবিদ্যা পরিত্যাগের মার্গ (পর্থ), প্রতিপদা। যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। বন্ধু, অবিদ্যা পরিত্যাগের ইহাই মার্গ, ইহাই প্রতিপদা।” “বন্ধু, অবিদ্যা পরিত্যাগের এই মার্গ উত্তম, এই প্রতিপদা উত্তম। বন্ধু সারিপুত্র, অপ্রমাদের জন্যেও ইহা উপযুক্ত (যথার্থ)।”

নবম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]