লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

অধোভাগীয় সূত্র

“হে ভিক্ষুগণ, এই পাঁচ প্রকার অধোভাগীয় সংযোজন রয়েছে। সেই পাঁচ প্রকার কী কী? যথা : সৎকায়দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রতপরামর্শ, কামচ্ছন্দ ও ব্যাপাদ। ইহাই হচ্ছে পঞ্চবিধ অধোভাগীয় সংযোজন। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ অধোভাগীয় সংযোজন অভিজ্ঞাত ও পরিজ্ঞাত হওয়ার জন্য এবং পরিক্ষয় ও প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে।… (পূর্বের এষণা সূত্রের ন্যায় বিস্তারিতব্য)…। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ অধোভাগীয় সংযোজন অভিজ্ঞাত ও পরিজ্ঞাত হওয়ার জন্য এবং পরিক্ষয় ও প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।” নবম সূত্র।

ব্যাখ্যা [১]