লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

অকুশলধর্ম সূত্র

শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, আমি তোমাদের কুশলাকুশলবিষয়ক ধর্মদেশনা করব। তা শ্রবণ কর। ভিক্ষুগণ, সেই অকুশলমূলক ধর্মসমূহ কী কী? তা হচ্ছে যথা : মিথ্যাদৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যা বাক্য, মিথ্যা কর্ম, মিথ্যা জীবিকা, মিথ্যা প্রচেষ্টা, মিথ্যা স্মৃতি ও মিথ্যা সমাধি। এগুলোকেই বলা হয় অকুশলধর্ম। আর ভিক্ষুগণ, কুশলমূলক ধর্মসমূহ কী কী? তা হচ্ছে যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। ভিক্ষুগণ, এগুলোকেই কুশলধর্ম বলা হয়।” দ্বিতীয় সূত্র।

ব্যাখ্যা [০]