লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

প্রথম ব্রহ্মচর্য সূত্র

শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, আমি তোমাদের ব্রহ্মচর্য ও ব্রহ্মচর্যের ফলাদি সম্পর্কে দেশনা করব। তা তোমারা শ্রবণ কর। ভিক্ষুগণ, ব্রহ্মচর্য কাকে বলে? তা হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ; যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। ইহাকে বলা হয় ব্রাহ্মচর্য। ভিক্ষুগণ, ব্রহ্মচর্যের ফলাদি কাকে বলে? তা হচ্ছে যথা : স্রোতাপত্তিফল, সকৃদাগামীফল, অনাগামীফল ও অর্হত্ত্বফল। এগুলোকে বলা হয় ব্রহ্মচর্যের ফল।” নবম সূত্র।

ব্যাখ্যা [০]