লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

প্রথম সূর্যোপম সূত্র

“হে ভিক্ষুগণ,অরুণচ্ছটা হচ্ছে সূর্যোদয়ের পূর্বাভাস ও পূর্বনিমিত্ত। ঠিক এরূপেই ভিক্ষুর সপ্ত বোজ্ঝাঙ্গ উৎপাদনের পূর্বাভাস ও পূর্বনিমিত্ত হচ্ছে, ‘কল্যাণমিত্রতা’। কল্যাণমিত্র ভিক্ষুর নিকট এরূপ প্রত্যাশিত; যথা : ‘সে সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করবে’।

ভিক্ষুগণ, কল্যাণমিত্র ভিক্ষু কীরূপে সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করে? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, সমাধি-সম্বোজ্ঝাঙ্গ এবং উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই কল্যাণমিত্র ভিক্ষু সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করে।” দ্বিতীয় সূত্র।

ব্যাখ্যা [০]