লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

জ্ঞান লাভার্থে সূত্র

অতঃপর জনৈক ভিক্ষু ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে আভিবাদন করে একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে এরূপ বললেন :

“ভন্তে, এই যে, ‘বোজ্ঝাঙ্গ, বোজ্ঝাঙ্গ’ বলা হয় কী কারণে ‘বোজ্ঝাঙ্গ’ বলা হয়?” “হে ভিক্ষু, ‘জ্ঞান লাভার্থে সংবর্তিত হয়’ বিধায় বোজ্ঝাঙ্গ বলা হয়। এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, সমাধি-সম্বোজ্ঝাঙ্গ এবং উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। ভিক্ষু, ‘জ্ঞান লাভার্থে সংবর্তিত হয়’ বিধায় বোজ্ঝাঙ্গ বলা হয়।” প্রথম সূত্র।

ব্যাখ্যা [০]