লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

দ্বিতীয় কুশল সূত্র

“হে ভিক্ষুগণ, যে-সমস্ত ধর্ম কুশল, কুশলভাগীয় ও কুশলপক্ষীয়, সেই সকল ধর্ম জ্ঞানযুক্ত মনোযোগমূলক ও জ্ঞানযুক্ত-মনোযোগের অর্ন্তগত। সেই ধর্মসমূহের মধ্যে জ্ঞানযুক্ত মনোযোগই অগ্রগণ্য হয়। জ্ঞানযুক্ত মনোযোগসম্পন্ন ভিক্ষুর নিকট এরূপ প্রত্যাশিত যে, ‘সে সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করবে।’

ভিক্ষুগণ, জ্ঞানযুক্ত মনোযোগসম্পন্ন ভিক্ষু কীরূপে সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করে? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, সমাধি-সম্বোজ্ঝাঙ্গ এবং উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই জ্ঞানযুক্ত মনোযোগসম্পন্ন ভিক্ষু সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করে।” দ্বিতীয় সূত্র।

ব্যাখ্যা [০]