লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

অদরিদ্র সূত্র

“ভন্তে, এই যে, ‘অদরিদ্র, অদরিদ্র’ বলা হয়। কী কারণে ‘অদরিদ্র’ বলা হয়?”

“হে ভিক্ষু, সপ্ত বোজ্ঝাঙ্গসমূহে ভাবিত ও বহুলীকৃত হলে ‘অদরিদ্র’ বলা হয়। সেই সপ্ত বোজ্ঝাঙ্গ কী কী? স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ, ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, সমাধি-সম্বোজ্ঝাঙ্গ ও উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ। ভিক্ষু, এই সপ্ত বোজ্ঝাঙ্গসমূহে ভাবিত ও বহুলীকৃত হলে ‘অদরিদ্র’ বলা হয়।” সপ্তম সূত্র।

ব্যাখ্যা [০]