লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

পুলবক সূত্র

“হে ভিক্ষুগণ, পুলবক-সংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত হলে মহাফল ও মহা-আনিশংস লাভ হয়। কীরূপে পুলবক-সংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত হলে মহাফল ও মহা-আনিশংস লাভ হয়? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী পুলবক-সংজ্ঞাসহগত স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী পুলবক-সংজ্ঞাসহগত ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, পুলবক-সংজ্ঞাসহগত বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, পুলবক-সংজ্ঞাসহগত প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, পুলবক-সংজ্ঞাসহগত প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, পুলবক-সংজ্ঞাসহগত সমাধি-সম্বোজ্ঝাঙ্গ ও পুলবক-সংজ্ঞাসহগত উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই পুলবক-সংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত হলে মহাফল ও মহা-আনিশংস লাভ হয়।” দ্বিতীয় সূত্র।

ব্যাখ্যা [০]