“হে ভিক্ষুগণ, যেমন গঙ্গানদী পূর্বদিকে ক্রমশ ঢালু, পূর্বাভিমুখী ও পূর্বদিকে ক্রমাবনত; ঠিক এরূপেই ভিক্ষু সপ্ত বোধ্যঙ্গে ভাবিত ও বহুলীকৃত হলে নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়। কীরূপে ভিক্ষু সপ্ত বোধ্যঙ্গে ভাবিত ও বহুলীকৃত হলে নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, সমাধি-সম্বোজ্ঝাঙ্গ ও উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই ভিক্ষু সপ্ত বোধ্যঙ্গে ভাবিত ও বহুলীকৃত হলে নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়।
ভিক্ষুগণ, যেমন গঙ্গানদী পূর্বদিকে ক্রমশ ঢালু, পূর্বাভিমুখী ও পূর্বদিকে ক্রমাবনত; ঠিক এরূপেই ভিক্ষু সপ্ত বোধ্যঙ্গে ভাবিত ও বহুলীকৃত হলে নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়। কীরূপে ভিক্ষু সপ্ত বোধ্যঙ্গে ভাবিত ও বহুলীকৃত হলে নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়? এক্ষেত্রে ভিক্ষু রাগবিনয় (রাগক্ষয়), দোষবিনয় ও মোহবিনয় পর্যাবসান করে স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু রাগবিনয়, দোষবিনয় ও মোহবিনয় পর্যাবসান করে ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, সমাধি-সম্বোজ্ঝাঙ্গ ও উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই ভিক্ষু সপ্ত বোধ্যঙ্গে ভাবিত ও বহুলীকৃত হলে নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়।”
ভিক্ষুগণ, যেমন গঙ্গানদী পূর্বদিকে ক্রমশ ঢালু, পূর্বাভিমুখী ও পূর্বদিকে ক্রমাবনত; ঠিক এরূপেই ভিক্ষু সপ্ত বোধ্যঙ্গে ভাবিত ও বহুলীকৃত হলে নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়। কীরূপে ভিক্ষু সপ্ত বোধ্যঙ্গে ভাবিত ও বহুলীকৃত হলে নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়? এক্ষেত্রে ভিক্ষু অমৃতোগধ (অমৃতে নিমজ্জনের ন্যায়), অমৃতপরায়ণ ও অমৃত পর্যাবসান করে স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু অমৃতোগধ, অমৃতপরায়ণ ও অমৃত পর্যাবসান করে ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, সমাধি-সম্বোজ্ঝাঙ্গ ও উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই ভিক্ষু সপ্ত বোধ্যঙ্গে ভাবিত ও বহুলীকৃত হলে নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়।
ভিক্ষুগণ, যেমন গঙ্গানদী পূর্বদিকে ক্রমশ ঢালু, পূর্বাভিমুখী ও পূর্বদিকে ক্রমাবনত; ঠিক এরূপেই ভিক্ষু সপ্ত বোধ্যঙ্গে ভাবিত ও বহুলীকৃত হলে নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়। কীরূপে ভিক্ষু সপ্ত বোধ্যঙ্গে ভাবিত ও বহুলীকৃত হলে নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়? এক্ষেত্রে ভিক্ষু নির্বাণগামী, নির্বাণাভিমুখী ও নির্বাণের দিকে ক্রমোন্নত স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু নির্বাণগামী, নির্বাণাভিমুখী ও নির্বাণের দিকে ক্রমোন্নত ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, সমাধি-সম্বোজ্ঝাঙ্গ ও উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই ভিক্ষু সপ্ত বোধ্যঙ্গে ভাবিত ও বহুলীকৃত হলে নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়।”
(অন্যান্য সূত্রাদিও এষণা বর্গের ন্যায় বিস্তারিতব্য)।
গঙ্গাপেয়্যাল বর্গ সমাপ্ত।
তস্সুদ্দানং/সূত্রসূচি
ছয় পূর্বদিকে নিম্ন হয়, সমুদ্রে নিম্ন ছয়;
ছয় দু-গুণে দ্বাদশ হয়, তা দ্বারা বর্গ বলা হয়॥
ব্যাখ্যা [০]