লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

ওঘাদি সূত্র দশক

“হে ভিক্ষুগণ, পাঁচ প্রকার ঊর্ধ্বভাগীয় সংযোজন বিদ্যমান আছে। সেই পাঁচ প্রকার কী কী? রূপরাগ, অরূপরাগ, মান (অহংকার), ঔদ্ধত্য ও অবিদ্যা। এগুলোই হচ্ছে পঞ্চ ঊর্ধ্বভাগীয় সংযোজন। ভিক্ষুগণ, এই পঞ্চ ঊর্ধ্বভাগীয় সংযোজনের অভিজ্ঞান ও পরিজ্ঞানের জন্য এবং পরিক্ষয় (ধ্বংস) ও প্রহানের জন্য পঞ্চবল ভাবিত করা উচিত। সেই পঞ্চবিধ কী কী? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত (আশ্রিত), বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী শ্রদ্ধাবল ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী বীর্যবল, স্মৃতিবল, সমাধিবল এবং প্রজ্ঞাবল ভাবিত করে। ভিক্ষুগণ, এই পঞ্চ ঊর্ধ্বভাগীয় সংযোজনের অভিজ্ঞান ও পরিজ্ঞানের জন্য এবং পরিক্ষয় ও প্রহানের জন্য পঞ্চবল ভাবিত করা উচিত।” দশম সূত্র।

ওঘ বর্গ সমাপ্ত।

তস্সুদ্দানং/সূত্রসূচি

ওঘ, যোগ, উপাদান, গ্রন্থি, অনুশয়;
কামগুণ, নীবরণ, স্কন্ধ, অধো-ঊর্ধ্বভাগীয় হয়॥

ব্যাখ্যা [০]