লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

পূর্বদিকাদি সূত্র দ্বাদশ

“হে ভিক্ষুগণ, যেমন গঙ্গানদী পূর্বদিকে প্রবাহিত, পূর্বাভিমুখী ও পূর্বদিকে ক্রমাবনত; ঠিক এরূপেই ভিক্ষুগণ, পঞ্চবল ভাবিত ও বহুলীকৃত করে ভিক্ষু নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়। পঞ্চবল ভাবিত ও বহুলীকৃত করে ভিক্ষু কীরূপে নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় ও নির্বাণে ক্রমোন্নত হয়? এক্ষেত্রে ভিক্ষু রাগবিনয়, দোষবিনয় এবং মোহবিনয় পর্যাবসান করে শ্রদ্ধাবল ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু রাগবিনয়, দোষবিনয় ও মোহবিনয় পর্যাবসান করে বীর্যবল, স্মৃতিবল, সমাধিবল এবং প্রজ্ঞাবল ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই পঞ্চবল ভাবিত ও বহুলীকৃত করে ভিক্ষু নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়।” (বিস্তৃতব্য)। দ্বাদশ সূত্র।

গঙ্গাপেয়্যাল বর্গ সমাপ্ত।

তস্সুদ্দানং/সূত্রসূচি

ছয় পূর্বদিকে নিম্ন হয়, সমুদ্রে নিম্ন ছয়;
ছয় দুগুণে দ্বাদশ হয়, তা দ্বারা বর্গ বলা হয়॥

ব্যাখ্যা [০]