অনুবাদসমূহ [১৫]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2010)
Português
- Michael Beisert (2005)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2019)
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
ওঘাদি সূত্র
হে ভিক্ষুগণ, পাঁচ প্রকার ঊর্ধ্বভাগীয় সংযোজন আছে। “সেই পাঁচ প্রকার কী কী? যথা : রূপরাগ, অরূপরাগ, মান, ঔদ্ধত্য ও অবিদ্যা। ইহাই হচ্ছে পাঁচ প্রকার ঊর্ধ্বভাগীয় সংযোজন। ভিক্ষুগণ, এই পাঁচ প্রকার ঊর্ধ্বভাগীয় সংযোজন অভিজ্ঞাত ও পরিজ্ঞাত হয়ে এবং পরিক্ষয় ও প্রহান করে চারি প্রকার ধ্যান অনুশীলন করা উচিত। সেই চারি প্রকার কী কী? এক্ষেত্রে ভিক্ষু কামনা ও অকুশলধর্মসমূহ হতে বিচ্ছিন্ন হয়ে বিতর্ক, বিচার ও নির্জনতাজনিত প্রীতি-সুখসমন্বিত প্রথম ধ্যান লাভ করে অবস্থান করে। সে বিতর্ক ও বিচারের উপশমে আধ্যাত্মিক সম্প্রসাদী ও চিত্তের একাগ্রতা আনয়নকারী বিতর্ক ও বিচারাতীত সমাধিজনিত প্রীতি-সুখমণ্ডিত দ্বিতীয় ধ্যান লাভ করে অবস্থান করে। সে প্রীতিতে বিরাগ উৎপন্ন করে উপেক্ষাশীল হয়ে অবস্থান করে এবং স্মৃতিমান ও সম্প্রজ্ঞাত হয়ে স্বচিত্তে দৈহিক সুখ অনুভব করে। যে অবস্থায় থাকলে আর্যগণ কাকেও ‘উপেক্ষাশীল, স্মৃতিমান, সুখবিহারী’ বলে সেই তৃতীয় ধ্যান লাভ করে অবস্থান করে। সর্ববিধ দৈহিক সুখ-দুঃখ পরিত্যাগ করে পূর্বেই সৌমনস্য-দৌর্মনস্য অস্তমিত করে না-দুঃখ-না-সুখরূপ ‘উপেক্ষা-স্মৃতি-পরিশুদ্ধি’ নামক চতুর্থ ধ্যান লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ, এই পাঁচ প্রকার ঊর্ধ্বভাগীয় সংযোজন অভিজ্ঞাত ও পরিজ্ঞাত হয়ে এবং পরিক্ষয় ও প্রহান করে এই চারি প্রকার ধ্যান অনুশীলন করা উচিত।” দশম সূত্র।
(মার্গ সংযুক্তের ন্যায় বিস্তারিতব্য)।
ওঘ বর্গ পঞ্চম সমাপ্ত।
তস্সুদ্দানং/সূত্রসূচি
ওঘ, যোগ, উপাদান, গনি' অনুশয়;
কামগুণ, নীবরণ, স্কন্ধ ও অধো-ঊর্ধ্বভাগীয়॥
ধ্যান-সংযুক্ত সমাপ্ত।
অনুবাদসমূহ [১৫]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2010)
Português
- Michael Beisert (2005)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2019)
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
ওঘাদি সূত্র
ব্যাখ্যা [০]