লোড হচ্ছে

অনুবাদসমূহ [২৩]

সমাধি সূত্র

শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, সমাধি অনুশীলন কর। ভিক্ষুগণ, সমাহিত ভিক্ষু যথাভূত বিষয় প্রকৃষ্টরূপে জানতে পারে। কীরূপ যথাভূত বিষয় সে প্রকৃষ্টরূপে জানে? সে ‘ইহা দুঃখ’, ‘ইহা দুঃখ-সমুদয়’, ‘ইহা দুঃখের নিরোধ’, ‘ইহা দুঃখ-নিরোধের প্রতিপদা বা উপায়’ এরূপে যথাভূত বিষয় সম্যকরূপে জানতে পারে। তাই ভিক্ষুগণ, সমাধি অনুশীলন কর। ভিক্ষুগণ, সমাহিত ভিক্ষু যথাভূত বিষয় প্রকৃষ্টরূপে জানতে পারে।

তদ্ধেতু, ভিক্ষুগণ, ‘ইহা দুঃখ’ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত, ‘ইহা দুঃখ-সমুদয়’, ‘ইহা দুঃখের নিরোধ’, ‘ইহা দুঃখ-নিরোধের প্রতিপদা বা উপায়’ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত।” প্রথম সূত্র।

ব্যাখ্যা [১]